শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এনায়েতপুরে জামায়াতে ইসলামী’র উদ্যোগে কম্বল বিতরন

শরীফুল ইসলাম( চৌহালী প্রতিনিধি):   |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এনায়েতপুরে জামায়াতে ইসলামী’র উদ্যোগে কম্বল বিতরন

চৌহালী উপজেলা যমুনা তীরবর্তী এনায়েতপুরে নদী ভাঙ্গন কবলিত ব্রাক্ষণগ্রামে এই অঞ্চলের অসহায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা’র ব্রাহ্মণ গ্রাম ওয়ার্ড শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।

এবার শীতে এই এলাকার হতদরিদ্র মানুষেরা কম্বল সহযোগিতা পেয়ে উচ্ছাস প্রকাশ করে সহায়তা প্রদানকারী সংগঠনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী’র সিরাজগঞ্জ জেলা শাখা’র মজলিসে শূরার সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোফাজ্জল হোসেন, থানা জামায়াতে’র মজলিশে শূরার সদস্য ও সাংগঠনিক সদর ইউনিয়ন এর আমীর সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হক, সহ জামায়াতে ইসলামী’র রুকন (সদস্য) হারুন ব্যাপারী ও স্থল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা লিয়াকত আলী, শরিফুল ইসলাম, শামীম রেজা প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com