শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এমআরটি ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

তৌফিক আলম চৌধুরী   |   বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এমআরটি ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
৪৮

শীতবস্ত্র প্রদান বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার এবং এটি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। বৈষম্যমুক্ত সমাজ গড়তে হলে ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র পৌছাতে হবে। বঞ্চিত জনগোষ্ঠীকে শীতবস্ত্র প্রদান সাহায্য নয়, এটি তাদের অধিকার এবং রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। চট্টগ্রাম নগরীর সামাজিক সংগঠন এমআরটি ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাব সদস্য ও দৈনিক আমাদের বাংলা’র সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপরোক্ত বক্তব্য রাখেন।

এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল’র সভাপতিত্বে সম্পন্ন অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাংবাদিক এম. নুরুল কবির। বিশেষ অতিথি ছিলেন লাভ দ্য পুওর চিলড্রেন’র প্রতিষ্ঠাতা মুনির চৌধুরী, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন, সংস্কৃতি কর্মী শহীদুর রহমান খোকন, একে জিলানী (রাঃ) মাল্টিমিডিয়া স্কুল’র অধ্যক্ষ মোহাম্মদ আবু বক্কর রবিন, এমআরটি ক্লাবের সাধারণ সম্পাদক এহতেশামুল হক মাহবুব, প্রচার সম্পাদক সাদিয়া শাম্মী, এস. এ. সাথী, আশফাক উদ্দীন জারিফ, সায়মা সুলতানা তৃষা, জেসি আকতার জুমা, মোহাম্মদ তোয়াসিন আহমেদ, আফসানা আক্তার প্রমি, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, তৌহিদুল ইসলাম, শারমিন আক্তার, সুমাইয়া আফরিন, ঋতিকা বড়ুয়া অথৈ, সাফিয়া ইয়াসমিন, আইনুন নাহার, সৌমন্তী চক্রবর্তী (রিমঝিম), পায়েল দেবনাথ চাঁদনি আক্তার সুমি, সাদিয়া ইয়াসমিন প্রমুখ । উল্লেখ্য, নবম মৌসুমের চলমান কর্মসূচির প্রাথমিক পর্যায়ে শতাধিক শীতার্তকে কম্বল বিতরন করে এমআরটি ক্লাব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com