শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় নীলফামারীতে বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে নাটিকা প্রদর্শন

নীলফামারী প্রতিনিধিঃ   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় নীলফামারীতে বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে নাটিকা প্রদর্শন
১০

ওয়ার্ল্ড ভিশন নীলফামারীর সহযোগিতায় স্বপ্ন জয়ী শিশু সংগঠনের উদ্যোগে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নীলফামারী জেলা সদরের কুন্দপুকুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত এ আয়োজনটি পরিবেশন করে স্বপ্ন জয়ী শিশু সংগঠনের সদস্যরা।

নাটিকার মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং শিশুশ্রমের নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়। বাস্তবধর্মী উপস্থাপনায় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া পড়ে এবং উপস্থিত অনেকেই বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুন্দুপুকুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কুন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিজেন্দ্রনাথ রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুন্দপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুজিনা পারভিন, ওয়ার্ল্ড ভিশন নীলফামারীর সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন এবং প্রোগ্রাম অফিসার ডেবিট বাস্কে।

বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম সমাজের জন্য বড় অভিশাপ। এসব প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা আরও বলেন, সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের নাটিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com