শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় বাবা মায়ের ইচ্ছে পূরণের জন্য হেলিকপ্টার চড়ে বিয়ে

মোঃ জুয়েল রানা   |   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় বাবা মায়ের ইচ্ছে পূরণের জন্য হেলিকপ্টার চড়ে বিয়ে

বাবা সাইফুল ইসলাম ও মা রিনা বেগমের ইচ্ছে অনুযায়ী ছেলে মাসুদ রানা হেলিকপ্টার চড়ে বিয়ে করতে আসলেন চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বড়দৈল গ্রামের সরদার বাড়ির শাহজাহান সর্দার ও বেবি দম্পতির মেয়ে লুগনা আক্তারকে।

পেশায় মালয়েশিয়া প্রবাসী বর মাসুদ রানার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মারুকা গ্রামে।

পারিবারিকভাবে এই বিয়েতে শুক্রবার বিকেল তিনটায় বর বহনকৃত হেলিকপ্টার বড়দৈল গ্রামে অবতরণ করেন। এ সময় বর মাসুদ রানার সাথে ছিলেন তার মা রিনা বেগম, বোন ও তার দাদি। বর মাসুদ রানার মা রিনা বেগম বলেন, আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের ছেলে মাসুদ রানাকে হেলিকপ্টার যোগে বিয়ে করতে এসেছি।

এতে আমরা খুশি এবং আনন্দিত। এ সময় বর মাসুদ রানা ও তার সফর সঙ্গীদের ফুল দিয়ে বরণ করে নেন কনে পক্ষের লোকজন। পরে বিয়ে শেষে আবার হেলিকপ্টার যোগে কনেকে নিজ বাড়িতে নিয়ে যান বর মাসুদ রানা ও তার পরিবার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com