শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা   |   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়া উপজেলা শ্রমিক দলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাথৈর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আলী আক্কাসের সভাপতিত্বে, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মালয়েশিয়া শাখা বিএনপির সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধান, সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান পাঠান, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপন, বিএনপি নেতা মামুন দেওয়ান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফা কামাল,কচুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো.কামাল হোসেন মিয়া।

এসময় বিতারা ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ উল্লাহ ভুইয়া, সাধারন সম্পাদক আলমগীর চৌধুরী, সাচার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাজ্জাক ভুইয়া, যুগ্ন আহবায়ক আবু তাহের, মানিক মিয়া, বিতারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুস সামাদ, সিনিয়র যুগ্ন আহবায়ক গাজী মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব সুমন মিয়া, পাথৈর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ, সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com