শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ জুয়েল রানা,   |   শনিবার, ২৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাঠকদের আস্থা ও পাঠক প্রিয়তার শীর্ষে থাকা সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার দ্বিতীয় বর্ষ পেরিয়ে ৩য় বর্ষে পদার্পণ করায় বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা ও গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে শুক্রবার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কলাকোপা এশা-প্রিতুল (ভূঁইয়া প্রজেক্ট) এ গুনীজন সংবর্ধনা ও জমকালো আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লি. এর ডাইরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) ও বিশিষ্ট শিক্ষানূরাগী মো. রফিকুল ইসলাম রনি।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নুর সভাপতিত্বে ও বিশিষ্ট ধারাভাষ্যকার মো. কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ, নোয়াখালী জেলার সিনিয়র এএসপি মো. নবীর হোসেন,, কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম, কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক এজিএস মো. ইউসুফ মিয়াজী, বিশিষ্ট সমাজবিজ্ঞানী মো. মিজান সরকার, বিএসএমএমইউ (পিজি হাসপাতাল) এর রেন্ট কালেক্টর (ইনচার্জ) মো. সাজেদুল হাসান কামাল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম, সাধারন সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ, সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন, কচুয়াবার্তার সম্পাদক ও প্রকাশক মো: আলমগীর তালুকদার ও কলাকোপা এশা-প্রিতুল কমপ্লেক্সের (ভূঞা প্রজেক্ট) প্রতিষ্ঠাতা হাজী মো. জামাল উদ্দিন ভূঁঞা।

পরে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার ব্যবস্থাপনায় শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, সাংবাদিকতা, সামাজিক কর্মকান্ড, মরনোত্তর ও মানবাধিকার কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকজনকে সম্মাননা পদক পুরষ্কার দেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com