সবুর খাঁন | বুধবার, ২৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ৯০ বার পঠিত | পড়ুন মিনিটে
আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠানে ভাংচুর ও চাঁদা দাবীর ঘটনায় ৫’শ ৮৯ জনের নামে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ২৬ আগষ্ট২৪ সোমবার রাতে উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে কচুয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড.সেলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম ,মেয়র নাজমুল আলম স্বপনসহ ৮৯জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৫শত জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৬/১২৭।
এজহার মর্মে জানা গেছে যে, ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন ও তাঁর সহধর্মীনি কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবীসহ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। বিকাল সাড়ে ৫টার সময় আওয়ামী লীগ সমর্থিত ৪০/৫০ জন ব্যাক্তি ড.আ ন ম এহসানুল হক মিলনের গাড়ি ও অনুষ্ঠানের প্যান্ডেল ভাংচুর করে ও ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে বলে । এ সময় অতর্কিতভাবে এলোপাতাড়ী মারধর করে এবং আসামীগন দেশীয় অস্ত্র, পিস্তল, রিভলবার ও শর্টগান দিয়ে আক্রমন করে ২৭জনকে মারাত্নক জখম করে।
আহতরা গৌরিপুর, মতলব ও হাজীগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহন করে। ঘটনারপর, কচুয়া থানায় মামলা বা জিডি করতে গেলে মামলা নেওয়া হয়নি বলে জানায়। ৫ আগষ্ট২৪ ইং তারিখে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের পর ন্যায় বিচার পাওয়ার আশায় মামলা দায়ের করেন বলে এজহারে উল্লেখ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com