শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ার ভূঁইয়ারা মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ জুয়েল রানাঃ   |   রবিবার, ০২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ার ভূঁইয়ারা মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
৬৬

চাঁদপুরের কচুয়া উপজেলার “ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশন” এর উদ্যোগে গরীব অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভূইয়ারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মানবসেবা ফাউন্ডেশনের কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর রমজান মাস উপলক্ষে এলাকার দরিদ্র মানুষকে ইফতার সামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি কবির হোসেন।

ইফতার বিতরণে উপস্থিত ছিলেন মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল কালাম সরকার, ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল হাসান সুমন, ক্যাশিয়ার মো. ফরিদ হোসেন, সদস্য লোকমান হোসেন, শাওন, ফারহান আহমেদ শাওন, শেখ ফরিদ, আব্দুল্লাহ, নজরুল ইসলাম, দ্বীনের আলো সংগঠনের সভাপতি আব্দুল হামিদ এবং মানব কল্যাণ সংগঠনের ক্যাশিয়ার মো. সাকিব-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com