মোঃ সবুর খাঁন | শনিবার, ১০ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ৭৭ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের কচুয়ায় উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত ৯ই আগষ্ট২৪ ইং কচুয়া প্রেসক্লাব মিলনায়তনে পাক্ষিক কচুয়া কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিব উল্ল্যাহ হাবিব’র সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম শিকদারের পরিচালনায় সাংবাদিকদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে আগামী ০১ বছরের জন্য (২০২৪-২০২৫) এই কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি মোঃ আতাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ এমদাদ উল্ল্যাহ ও সাংগঠনিক সম্পাদক এম সাইফুল মিজান’ কে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন – সিনিয়র সহ সভাপতি মোঃ খোরশেদ আলম শিকদার , সহ-সভাপতি একে এম জাকির হোসেন, মোঃ জহিরুল ইসলাম প্রধান, আবু হানিফ, মোঃ নোমান ও মাওলানা মোঃ নূরুল হক প্রধান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাসির আলম নসু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হোসাইন শহীদ, প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন , দপ্তর সম্পাদক মোঃ মোবারক হোসেন ও কোষাধ্যক্ষ মোঃ ওমর ফারুক সায়েম।
এতে কার্যনির্বাহী সদস্য মোঃ আবুল হোসেন, মোঃ হাবিব উল্ল্যাহ হাবিব, মোঃ আকাশ মিয়াজি, মোঃ শাহাদাত হোসেন মুন্সী ও মানিক সরকার। উপস্থিত সকল সাংবাদিকগন ঐক্যমত পোষণ করে জানান, এই কমিটি আংশিক করা হয়েছে। আগামীতে এর পরিধি আরো বাড়ানো হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com