শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কমলগঞ্জে রাজকান্দি হিল ম্যারাথন অনুষ্ঠিত

মো.সাইদুল ইসলাম   |   শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে রাজকান্দি হিল ম্যারাথন অনুষ্ঠিত
১০

শরীর ও মন সুস্থ রাখতে ম্যারাথনের কোন বিকল্প নেই। এই চেতনাকে ধারন ও লালন করে প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বব্যাপি তুলে ধরার লক্ষ্যে ও পর্যটনকে বিকশিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে রাজকান্দি হিল ২৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে রাজকান্দি রানার্স কমিউনিটির আয়োজনে জাতীয় সংগীতের মাধ্যমে এই ম্যারাথন শুরু হয়। ম্যারাথনে ২৫ কিলোমিটারে পুরুষদের মধ্যে প্রথম হন সিলেটের সায়মুন হোসাইন। তিনি ২ ঘণ্টা ১০ মিনিটে রান সম্পন্ন করেন।

এছাড়া মেয়েদের মধ্যে প্রথম হন তাসনিম। তিনি রান শেষ করেন ৩ ঘণ্টা ৪০ মিনিটে। ১০ কিলোমিটারে পুরুষদের মধ্যে প্রথম হন উপজেলার শমশেরনগরের শুভ্র যাদব। তিনি ৩৮ মিনিটে রান শেষ করেন। মেয়েদের মধ্যে প্রথম হন জান্নাতুল ফেরদৌস টুম্পা। তার সময় লাগে ১ ঘন্টা ২৩ মিনিট। রাজকান্দি হিল ম্যারাথনে মোট ৫৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

তারমধ্যে ২৫ কিলোমিটারে পুরুষ ৪২০ জন ও ১০ কিলোমিটারে ১৩০ জন অংশ নেন। উভয় ইভেন্টে ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের হাতে নগদ অর্থ এবং ক্রেস্ট তুলে দেন রাজকান্দি রানার্স কমিউনিটির রেইস কো-অর্ডিনেটর আব্দুল বাছিত, রেইস ডিরেক্টর মো. জাকির হোসাইন, ইভেন্ট ম্যানেজার সুলেমান হাসান, রেইস কো-ডিরেক্টর ফয়সাল আল কয়েস চৌধুরী ও মঞ্জুরুল হাসান প্রমুখ। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে রান সম্পন্নকারীদের মেডেল পরিয়ে দেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com