শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কমলগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ

মো.সাইদুল ইসলাম মৌলভীবাজার (জেলা) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ
১০

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টায় আলীনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নিরঞ্জনা আক্তার হেনা।

চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো. শহিদুর রহমান, ইউপি সদস্য আব্দুল আহাদ, হায়দার আলী, জসিম উদ্দিন, তবিরুন নেছা, গৌরী রানী কৈরী ও সত্যজিত সিংহ প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সরকার দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে এই ভিজিডি চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ভিজিডি কর্মসূচির আওতায় ইউনিয়নের ১৭৩ জন হতদরিদ্র নারী উপকারভোগী পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে মোট ৫,১৯০ কেজি চাল বিতরণ করা হয়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com