শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কমলগঞ্জে ১৭ বছর পর ঐক্যবদ্ধ উপজেলা বিএনপির কর্মী সমাবেশ

মো.সাইদুল ইসলাম   |   শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে ১৭ বছর পর ঐক্যবদ্ধ উপজেলা  বিএনপির কর্মী সমাবেশ
১৮

মৌলভীবাজারের জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর ঐক্যবদ্ধ হয়ে কমলগঞ্জ উপজেলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। শনিবার(৭ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে কমলগঞ্জ  উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম সড়কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ূন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।

জাতীয়তাবাদী দল বিএনপি জেলা আহ্বায়ক  কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম নাসের রহমান, মুজিবুর রহমান (হাজী মুজিব),মহসিন মিয়া মধু, মৌলভী ওয়ালি সিদ্দিকী, মিজানুর রহমান,আব্দুল মুকিত, মোশারফ হোসেন বাদশা, বকশী মিছবা, হেলু মিয়া,আবেদ রাজা,আশিক মোশারফ,আতাউর রহমান, দুরুদ মিয়া,মোয়াজ্জেম হোসেন মাতুক প্রমূখ।

কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ  উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি,সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেস চৌধুরী ও সাবেক বিএনপি সদস্য পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খাঁন। এসময় কর্মী সমাবেশে কমলগঞ্জ উপজেলা পৌরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com