মোঃ শিমুল রানা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | প্রিন্ট | ৭৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কসবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম।
তিনি বলেন,
“পরিবেশ রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফলদ ও ঔষধি গাছের চাষ গুরুত্বপূর্ণ। বর্তমান প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই এর সূচনা করা দরকার। চারা বিতরণ কার্যক্রম কেবল গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি সামাজিক আন্দোলনের অংশ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কৃষক প্রতিনিধি, ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
এই কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও স্বনির্ভর কৃষির প্রতি জনসচেতনতা তৈরির আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com