মোঃ শিমুল রানা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ | প্রিন্ট | ৯১ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা ইউনিয়নে এক মাদকাসক্ত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) দুপুরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ছামিউল আলম এ দণ্ড প্রদান করেন।
জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিল। স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করলে অপরাধ স্বীকার করায় তাৎক্ষণিকভাবে এই শাস্তি দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com