শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কসবা রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে একজন নি’হত

মোঃ শিমুল রানা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ২৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কসবা রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে একজন নি’হত

কসবা রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে কিছুটা দক্ষিণে আজ সকালে ট্রেনে কাটা পড়ে একজন ব্যক্তি মর্মান্তিকভাবে নি’হত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি রেললাইনের পাশে হাঁটছিলেন, এ সময় একটি দ্রুতগামী ট্রেন এসে পড়লে তিনি কাটা পড়েন।

তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। কসবা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দুর্ঘটনা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com