শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কাভার্ড ভ্যানের ধাক্কায় যশোরের এক যুবকের মৃত্যু

যশোর জেলাপ্রতিনিধি:    |   মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাভার্ড ভ্যানের ধাক্কায় যশোরের এক যুবকের মৃত্যু
১৪

যশোরে মাসুদ রানা (১৮) নামে এক যুবক কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে। মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় কারাগারের মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রানা শহরের জেলরোড পুরাতন ট্যাক্সি স্ট্যান্ড এলাকার বজলুর রহমানের ছেলে।

নিহতের পিতা বজলুর রহমান জানান, প্রতিদিনের মত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে মাংসের দোকানে যাচ্ছিল। পথিমধ্যে কেন্দ্রীয় কারাগারের মোড়ে পৌঁছালে ঢাকা থেকে বেনাপোল গামী মাল বোঝাই কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এ সময় রানা রাস্তার উপরে ছিটকে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পুলিশ কাভার্ড ভ্যান আটক করলেও চালক পালিয়ে যায়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আসিফুর রহমান জানান, সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক দুর্ঘটনায় নিহত রানা নামে এক যুবকের মৃতদেহ জরুরি বিভাগে নিয়ে আসেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com