শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুড়িগ্রামে সফল চাষীদের  মাঝে পুরস্কার বিতরণ

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুড়িগ্রামে সফল চাষীদের  মাঝে পুরস্কার বিতরণ
১২

কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওয়ায় কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কুড়িগ্রাম খামারবাড়ি এসসিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে তেল ফসল উৎপাদনকারী সেরা ৫ কৃষককে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুলাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশিক্ষণ অফিসার ড. মোঃ মামুনুর রহমান ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আসাদুজ্জামান, জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকা ‘দি এশিয়ানএজ’ এর রংপুর ব্যুরো প্রধান ও দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সাংবাদিক মোঃ ইউনুস আলী,শ্যামল ভৌমিক, বাদশাহ সৈকত, ওয়াহিদুজ্জামান তুহিন, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য কুড়িগ্রাম জেলার ৪ উপজেলার মনোনীত ১২৫ জন কৃষক সফল হয়েছে। এদের মধ্যে থেকে ৫ জন সেরা কৃষক হিসেবে নির্বাচিত করে তাদেরকে পুরস্কার হিসেবে আর্থিক সম্মানী প্রদান করা হয়।

তেলজাতীয় ফসল উৎপাদনে কুড়িগ্রাম জেলাকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রকল্পটি ২০২০-২০২১ অর্থবছর হতে জেলার কুড়িগ্রাম সদর, উলিপুর, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় চলমান রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com