দেবিদ্বার প্রতিনিধি: | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১০১ বার পঠিত | পড়ুন মিনিটে
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিউ মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শণ, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে কুমিল্লার ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকার নেতৃত্ব ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম উপস্থিতিতে তিন ফার্মেসীকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অনুমোদনহীন, ভেজাল ও নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে বড়শালঘর ফার্মেসীর মালিক আতিকুর রহমানকে ৫০ হাজার ও গোমতী মেডিকেল হলের রফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং সেবা ফার্মেসীর আঃ মতিনকে ৫ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানসমূহ থেকে অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় কুমিল্লার ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা বলেন, জেলার ঔষধ প্রশাসনের নির্দেশে নিয়মিত অভিযানের সূত্র ধরে দেবিদ্বারে আমরা অনুমোদনহীন ও নিষিদ্ধ ঔষধ বিক্রি করছে কিনা অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ ফার্মেসীর মালিকরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। তিনটি বড় ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছি।
তাদের জরিমানা সহ ভবিষ্যতে নিষিদ্ধ ঔষধ বিক্রি না করার জন্য আদেশ করেছি। আমাদের এ অভিযান সবসময় অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com