শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুমিল্লা মুরাদনগরে ভূমি মেলা উদ্বোধন

নাদিমুল আল তানভীর :   |   রবিবার, ২৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লা মুরাদনগরে ভূমি মেলা উদ্বোধন
১৮

” নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নীজের ভূমি সুরক্ষিত রাখি ”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুরাদনগরে  ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল ১০ টায় মুরাদনগর উপজেলা  ভূমি অফিস  সংলগ্ন  মাঠে এ মেলার আয়োজন করেন উপজেলা ভূমি অফিস। মেলায় অনলাইনে নিজেদের জমির খাজনা ও  খারিজ কিভাবে  করা যায় এ বিষয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।এর আগে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাকিব হাসানের নেতৃত্বে বিশাল  ভূমি মেলার একটি রেলী বের হয়ে উপজেলা সদরের  গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করেন।

রেলী  শেষে মেলায় সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খানের সভাপতিত্বে  উদ্বোধনী  রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও অনুষ্ঠানের প্রধান অতিথি  মো. আব্দুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে  আব্দুর রহমান বলেন,  ” খাজনা না  দেওয়ার কারণে জমির মামলা মোকদ্দমাসহ নানা জটিলতা সৃষ্টি হয়। জমির খাজনা যদি নিয়মিত আপডেট থাকে তাহলে ভুয়া দলিল ও ভুয়া খারিজ কম হবে।
তাই সকলে অনলাইন এ্যাপের  মাধ্যমে ঘরে বসেই খুব সহজে জমির খাজনা পরিশোধ করুন “।

ভূমি অফিসের নাজির আশিকুর রহমানের  সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান,   শ্রীকাইল ইউনিয়ন ভূমি সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল হালিম ও সাংবাদিক বেলাল উদ্দিন  প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com