শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুমিল্লা সদরে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ জব্দ

মামুন হাসান   |   বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লা সদরে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ জব্দ
১০

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার চকবাজার পুলিশ ফাঁড়ি কর্তৃক ৮৪ বোতল বিদেশি মদ, ৪৮ বোতল ফেনসিডিল, ৯৩ বোতলের স্কাপসিরাপ, ৭৯ বোতল বিয়ার, ৭৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০,৮২,০৭০ টাকা সহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 

গত ০৩/১২/২০২৪খ্রি: তারিখে রাত ১৯.৩০ ঘটিকার সময় কোতোয়ালি মডেল থানার চকবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে এসআই(নিঃ) মীর সরিাজুল ইসলাম, এএসআই(নি:)/ মোঃ ইলিয়াস এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন শাহপুর পূর্বপাড়া মো: সহিদ মিয়ার বসত ঘররে পৌঁছে আশেপাশে উপস্থিত জনতার সম্মুখে উক্ত বসত বাড়ির ভিতরে তল্লাশী করে ৮৪ বােতল বিদেশি মদ, ৪৮ বোতল ফেনসিডিল, ৯৩ বোতলের স্কাপসিরাপ, ৭৯ বোতল বিয়ার,৭৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০,৮২,০৭০ টাকা সহ ১। মো: আব্দুল সাত্তার(৫২), পতিা-মৃত আবদি আলী, সাং-সাহপুর, থানা-কোতয়ালী মডলে, জেলা-কুমিল্লা,
২। মো: পারভেজ(১৫), পিতা-আ: হাই, মাতা-জোসনা বেগম, সাং-লালমাই দক্ষিন কাছার, থানা-সদর দক্ষিন মডলে, জেলা-কুমল্লিা দ্বয়কে গ্রেফতার করা হয়।

 

উক্ত ঘটনার প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানায় মামলা নং-০৮, তারিখ-০৪/১২/২০২৪ ইং মূলে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক)/১৪(গ)/২৪(খ)/২৬/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।

 

উদ্ধারকৃত মালামালের বিবরণ, ১। ১৪(চৗদ্দ) বোতল বিদেশী মদ, যার প্রতিটির গায়ে ইংরেজীতে ROYAL STAGE DELUXE WHISKY, যার প্রতিটির ওজন 750 ML করিয়া মোট ওজন (১৪x750ml)=১০,৫০০(দশ হাজার পাচঁশত) লিটার। ২। ১১(এগার) বোতল বিদেশী মদ, যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে , যাহার প্রতিটির ওজন 750ml করিয়া মোট ওজন(১১x750ml)=৮২৫০(আট হাজার দুইশত পঞ্চাশ)লিটার, ৩। ০৮(আট) বোতল KINGFISHER STRONG PREMIUM BEER, যাহার প্রতিটির ওজন 650ML করিয়া মোট ওজন(৮x650ML)=৫.২০০(পাচঁ দশমিক দুইশত)লিটার, ৪। ১০(দশ) বোতল বিদেশী মদ, যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে BLENDERS PRIDE লেখা আছে, যাহার প্রতিটির ওজন 750ml করিয়া (১০x750ml)=৭.৫০০(সাত দশমিক পাচঁশত)লিটার,
৫। ১০(দশ)বোতল বিদেশী মদ, যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে BRD CODE, যাহার প্রতিটির ওজন 375ml করিয়া মোট ওজন(১০x350ml)=৩.৫০০(তিন দশমিক পাচঁশত লিটার),
৬। ২৩(তেইশ) বোতল বিদেশী মদ, যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে ICONIQ WHITE, প্রতিটির ওজন 375ML করিয়া(২৩x375mL)= ৮.৬২৫(আট দশমিক ছয়শত পচিঁশ) লিটার।

৭। ১৫(পনের) বোতল বিদেশী মদ, যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে OFFICER CHOICE, প্রতিটির ওজন 180ml করিয়া মোট ওজন(১৫x180ML)=২.৭০০(দুই দশমিক সাতশত)লিটার,

৮। ৪৮(আটচল্লিশ) বোতল ফেনিসিডিল, যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে TRIPROLIDINE HYDROCHLORIDE & CODEINE PHOSPHATE COUGH SYRUP PHENSEDYL, যাহার প্রতিটির ওজন 100ml করিয়া মোট ওজন(৪৮x100ml)=৪.৮০০(চার দশমিক আটশত)লিটার,

৯। ৯৩(তিরানব্বই) বোতল ESKUF, যাহার প্রতিটির ওজন 100ml করিয়া মোট ওজন(৯৩x100ml)=৯.৩০০(নয় দশমিক তিনশত)লিটার,

১০। ৭১(একাত্তর)বোতল ক্যান KINGFISHER STRONG PREMIUM BEER, যাহার প্রতিটির ওজন 500ml করিয়া মোট ওজন(৭১x500ml)= ৩৫.৫০০(পয়ত্রিশ দশমিক পাচঁশত) লিটার,

১১। ০১(এক)বোতল বিদেশী মদ, যাহার ওজন 750ml,

১২। ৭৭৫(সাতশত পচাত্তর) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার প্রতিটির ওজন ০.১ গ্রাম করিয়া মোট ওজন(০.১x৭৭৫)=৭৭.৫(সাতাত্তর দশমিক পাচঁ)গ্রাম,

১৩। মাদক বিক্রির নগদ ১০,৮২,০৭০/-(দশ লক্ষ বিরাশী হাজার সত্তর) টাকা, তৎমধ্যে ১০০০(এক হাজার)টাকার নোট ৬৬২(ছয়শত বাষট্টি)টি, ৫০০/-(পাচঁশত) টাকার নোট ৮০০(আটশত)টি, ২০০/-(দুইশত)টাকার নোট ১০০(একশত)টি, ২০(বিশ) টাকার নোট ০২(দুই)টি, ১০(দশ) টাকার নোট ০৩(তিন)টি।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com