শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুমিল্লা হোমনায় শিয়ালের কামড়ে ২১ জন আহত

তানভীর ইসলাম আলিফ   |   সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লা হোমনায় শিয়ালের কামড়ে ২১ জন আহত
১৬

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটি কালমিনা গ্রামে শিয়ালের কামড়ে ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) কয়েকটি শিয়াল বসত বাড়িতে ডুকে নারী,পুরুষ, ২জন শিশু ও একজন ৮৫ বছরের বৃদ্ধাসহ মোট ২১ জনকে কামড়িয়ে আহত করে।

জানাযায়, সকাল থেকে হঠাৎ করেই শিয়ালগুলো যাকেই সামনে পাচ্ছে তাকেই কামড়িয়ে আহত করে। আহতদের মধ্যে একজন ৬ মাসের গর্ভবতী মহিলা আছে। সবাই কে তাৎক্ষণিক হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাদের কে ভ্যাকসিন প্রদান করা হয়।

এদিকে শিয়ালের আক্রমণে গ্রামের মানুষদের মনে আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা একটি শিয়াল কে পিটিয়ে হ’ত্যা করে। এছাড়াও সবাই সতর্কস্থানে আছেন।

উল্লেখ্য বর্তমানে বর্ষার পানি চারদিকে বেড়ে যাওয়াতে শিয়ালগুলো খাদ্য সংকট ও থাকার জায়গা সংকটের কারনে লোকালয়ে বেড়িয়ে আসছে। আর যাকেই পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। তাই সবাইকে সর্বদা সতর্ক থাকার আহবান করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com