শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে অর্থনৈতিক শুমারী-২০২৪ এর সুপারভাইজার ও গণনাকারীদের মাঝে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

মুহাম্মদ কাইসার হামিদ:   |   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৩৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে অর্থনৈতিক শুমারী-২০২৪ এর সুপারভাইজার ও গণনাকারীদের মাঝে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
৫০

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অর্থনৈতিক শুমারী-২০২৪ এর মূল শুমারির সুপারভাইজার ও গণনাকারীদের মাঝে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

“অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের আওতাধীন কুলিয়ারচর উপজেলার ৩টি জোনে একযোগে এ প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়।

ওই দিন দিনব্যাপী উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ৩৬নং পশ্চিম আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জোন-২ (গোবরিয়া আব্দুল্লাহপুর ও রামদী ইউনিয়ন) এর ১জন আইটি সুপারভাইজার, ৬ জন সুপারভাইজার ও ৩৭ জন গণনাকারীর মাঝে প্রশিক্ষণ দেন অর্থনৈতিক শুমারী-২০২৪ এর কুলিয়ারচর উপজেলার ২নং জোনের জোনাল অফিসার মো. আবু ছালেহ মাহমুদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শুমারী সমন্বয়ক খান মো. সাইফুল হক। একই সময়ে কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর মহল্লায় কাশ্মীরি আইডিয়াল স্কুলে জোন-১ (কুলিয়ারচর পৌরসভা ও উসমানপুর ইউনিয়ন) এর ১ জন আইটি সুপারভাইজার, ৫ জন সুপারভাইজার ও ২৯জন গণনাকারীর মাঝে প্রশিক্ষণ দেন অর্থনৈতিক শুমারী-২০২৪ এর কুলিয়ারচর উপজেলার ১নং জোনের জোনাল অফিসার ফরজানা আক্তার এবং উপজেলার সালুয়া ইউনিয়নের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জোন-৩ (ছয়সূতী, সালুয়া ও ফরিদপুর ইউনিয়ন) এর ১ জন আইটি সুপারভাইজার, ৬ জন সুপারভাইজার ও ৩৩ জন গণনাকারীর মাঝে প্রশিক্ষণ দেন অর্থনৈতিক শুমারী-২০২৪ এর কুলিয়ারচর উপজেলার ৩ নং জোনের জোনাল অফিসার মো. সাইফুল ইসলাম।

জানা যায়, ৫ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। শুমারিকাল ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর-২০২৪ পর্যন্ত।অর্থনৈতিক শুমারির লক্ষ্য হলো সময়ের বিবর্তনে একটি দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com