শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে আরইআরএমপি-৩ শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ:   |   রবিবার, ০৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে আরইআরএমপি-৩ শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ
১০

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

রোববার (৭জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুলিয়ারচর অফিসের আয়োজনে চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম।

এসময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. কবির হোসেন ও সার্ভেয়ার (এলজিইডি) মো. মোখলেছুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হিসাবরক্ষক (এলজিইডি) মো. সোহরাওয়ার্দী।এসময় উপজেলার ৬ টি ইউনিয়নের ৬০ জন নারী কর্মীর মাঝে প্রায় ৭২ লক্ষ টাকার চেক ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com