শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত
১১

“সমবায় শক্তি, সমবায় মুক্তি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ জুন বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ভ্রাম্যমাণ সমবায় ইউনিটের ত্বত্তাবধানে ও কুলিয়ারচর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়।

এসময় উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদেরকে এ ভ্রাম্যমাণ প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা ও কিশোরগঞ্জ জেলা সমবায় প্রশিক্ষক অলকা আক্তার।

এসময় স্থানীয় সাংবাদিক সহ উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com