শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে এক প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অফিস কক্ষে তালা

মুহাম্মদ কাইসার হামিদ   |   বুধবার, ২১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে এক প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অফিস কক্ষে তালা
১২

কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্ররা। একই সাথে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সহকারী শিক্ষক মাহফুজুর রহমানেরও পদত্যাগ দাবি করেন তারা।

গত ২০ আগস্ট মঙ্গলবার সকালে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সাথে জড়ো হয়ে এক দফা “পদত্যাগ” দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষুব্ধ ছাত্ররা প্রধান শিক্ষকের অফিস রুমে তালা ঝুলিয়ে দেয়। পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে অবস্থান করেন এবং নির্বাহী অফিসার নিকট তাদের একদফা দাবি পেশ করেন।

শিক্ষার্থীরা বলেন, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের বিরুদ্ধে অতিরিক্ত ফ্রি আদায়, নিয়োগ-বাণিজ্য, অর্থনৈতিক অনিয়ম, বিভিন্ন দুর্নীতি ও বিদ্যালয়ের পাশে ব্যক্তি মালিকানায় একাধিক বিদ্যালয় নির্মানসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এসব অভিযোগ কেউ প্রমাণ করতে পারবেনা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ- জোহরা শিক্ষার্থীদের দাবির বিষয় অবগত হয়েছেন জানিয়ে বলেন, তিনি এ বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com