শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে তিন দিনব্যাপী তারুণ্য মেলা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে তিন দিনব্যাপী তারুণ্য মেলা অনুষ্ঠিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী তারুণ্য মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কুলিয়ারচর বাজারস্থ বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে তারুণ্য মেলায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী তারুণ্য মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।উক্ত সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে দেশ বরেণ্য ও স্থানীয় শিল্পীগণ গান পরিবেশন করে শ্রোতাদের মন কেড়ে নেন।এর আগে গত সোমবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রাকীন মাশরুর খান বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তারুণ্য মেলা-২০২৫ শুভ উদ্বোধন করেন।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাহবুবুর রহমান আবেদী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন, তারুণ্য মেলা উদযাপন উপ-কমিটির আহবায়ক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার সেক্রেটারি মশিউর রহমান মহসিন, রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা সহকারী প্রকৌশলী (বিএডিসি) শাওন মালাকার, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।তারুণ্য মেলায় বিভিন্ন শ্রেণির ১৫ টি স্টল অংশগ্রহণ করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com