শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে প্রতিপক্ষের হামলায় শিশুসহ ৫ জন আহত : এক সপ্তাহেও এফআইআর হয়নি কোন অভিযোগ

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে প্রতিপক্ষের হামলায় শিশুসহ ৫ জন আহত : এক সপ্তাহেও এফআইআর হয়নি কোন অভিযোগ
১১

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১২ বছরের শিশুসহ ৫ জন আহত হয়েছে। গত ২৬ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।

এ ঘটনায়  উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে আহত কৃষক মো. ইসমাইল (৪২) বাদী হয়ে একই গ্রামের অলি উল্লাহ (৫৫) ও হাবিবুল্লাহ (৫০) সহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৩/৪ জনের নামে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর মৌজার সাবেক- ১১০৭১ ও হাল- ১৫০৩২ নং দাগের.৫২.৫০ শতাংশ এবং সাবেক- ১১৯৬৭ ও হাল- ৫০৫৯৭ নং দাগের.৩৬.০০ শতাংশ জায়গা নিয়ে উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের মৃত আবুল কাশেম ওরুফে রমজান আলীর ছেলে মো. ইসমাইল (৪২), মো. বছির (৪৮) ও  উবায়দুল্লাহ (৩৪) দের সাথে একই গ্রামের মৃত মো. আব্দুল কাদিরের ছেলে অলি উল্লাহ (৫৫) ও হাবিবুল্লাহ (৫০) দের বিরোধ চলে আসছিলো। উক্ত বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন নিয়ে একাধিকবার সালিশ অনুষ্ঠিত হয়। গত ২৬ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১০টার দিকে কৃষক মো. ইসমাইল সহ ফাইজ উদ্দিন, ওবায়দুল্লাহ, মো. বছির ও মো. এমরান  তাদের জমিতে ইরি বোরধান রোপন করতে যায়। এসময় প্রতিপক্ষ দেশীয় অস্ত্রাদী নিয়ে তাদের জমিতে অনাধিকার প্রবেশ করে ধানের চারা রোপন করতে বাধা নিষেধ দিয়ে তাদের উপর হামলা করে এলোপাতাড়ি মারধর করে।

এসময় প্রতিপক্ষের হামলায় কৃষক মো. ইসমাইল (৪২), মো. ফাইজ উদ্দিন (৪৭), মো. ওবায়দুল্লাহ (৩৪), এমরান (৩৬) ও ১২ বছরের শিশু মো. মুখলেছুর রহমান আহত হয়। এলাকাবাসীসহ স্বজনরা আহত ৪ জনকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন এবং শিশু মো. মুখলেছুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এর আগে গত ২২ জানুয়ারি বুধবার সকাল ১০টার দিকে  প্রতিপক্ষ দেশীয় অস্ত্রাদীসহ লোকজন নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে তাদের বাড়ীতে অনাধিকার প্রবেশ করে একটি টিনসেট ঘর ভাংচুর করে বাড়ীতে থাকা একটি মটর ও বিদ্যুতের তার নিয়ে যায়। এছাড়া তাদের বাগান বাড়িতে গিয়ে একটি টিনসেট ঘর ভাংচুর করে এবং বাড়ীর আঙ্গিনায় রোপিত নানা জাতের গাছপালা কেটে ব্যাপক ক্ষতি করে।

এঘটনায় মো. ইসমাইল বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে ওইদিন কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দাখিলের পর প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে পূনরায় গত ২৬ জানুয়ারি রোববার তাদের নির্মম ভাবে মারধর করেছে বলে জানান মো. ইসমাইল।
এব্যাপারে আহত মো. ইসমাইল বলেন, কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর মৌজার সাবেক- ১১০৭১ ও হাল-১৫০৩২ নং দাগের.৫২.৫০ শতাংশ এবং সাবেক- ১১৯৬৭ ও হাল-৫০৫৯৭ নং দাগের.৩৬.০০ শতাংশ ভূমি তার পৈত্রিক সম্পতি। উক্ত ভূমিতে তারা ঘর বাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছে। উক্ত সম্পত্তি নিয়ে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তাদের নানা ভাবে অত্যাচার করে আসছিলো। দুদিনের দুটি ঘটনায় তিনি কুলিয়ারচর থানায় লিখিত দুটি অভিযোগ দাখিল করেন।

অপর দিকে প্রতিপক্ষের মো. অলি উল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর মৌজার ১৫০৩২ দাগে তাদের পৈত্রিক ও ক্রয়কৃত.৩.০০ শতাংশ দখলীয় ভূমি থেকে তাদের উচ্ছেদ করার জন্য নানা ভাবে অত্যচার করে আসছে একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে ইসমাইল গংরা। ওইদিন ইসমাইল লোকজন নিয়ে তাদের ভূমিতে জোরপূর্বক বোরোধানের চারা রোপন করতে গেলে তারা বাধা নিষেধ দেয়। তারপরও ইসমাইল লোকজন নিয়ে ধানের চারা রোপন করতে থাকে। এসময় তাদের সাথে কিছু হাতাহাতির ঘটনা ঘটে।

এছাড়া তিনি আরো বলেন, গত ২২ জানুয়ারি বুধবার দুপুর ১২টার দিকে ইসমাইল লোকজন নিয়ে তাদের দুইটি ঘর ভাংচুর করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসেট ও জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এসময় গৃহবধূ তাসমিন বেগম (৩০)কে মারধোরকরে শ্লীলতাহানি করে। এঘটনার দুইদিন পর গত ২৪ জানুয়ারি শুক্রবার বিকালে তিনি বাদী হয়ে একই গ্রামের মৃত আবুল কাশেম উরুফে রমজান আলীর ছেলে বাসির মিয়া (৪৫) কে প্রধান আসামি করে ৮ জনের নামে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

প্রতিপক্ষের মো. হাবিবুল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রতিপক্ষ তাদের দুটি ঘর ভাংচুরসহ তাদের বাড়ির আঙ্গিনায় রোপিত কাঁঠাল গাছ, বড়ই গাছ ও কলা বাগান কেটে তছনছ করে ফেলেছে। এছাড়া তাদের বাড়ির পূর্বপাশে তাদের জমিতে রোপিত কচুক্ষেতের কচুচারা তুলে নষ্ঠ করে ফেলেছে।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম আহত মো. ইসমাইল এর দুটি ও অলি উল্লাহ’র একটি লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা দুটির খবর পেয়ে ঘটনাস্থলে থানার সেকেন্ড অফিসার এসআই শুভ আহমেদ সহ একাধিকবার পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ তিনটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দ্বায়িত্বে থাকা কুলিয়ারচর থানার কর্তব্যরত অফিসার এসআই শুভ আহমেদ বলেন, ওসি স্যারের নির্দেশে দুটি ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুটি ঘর ভাংচুর করা হয়েছে।

বেশ কিছু গাছপালা কাটা রয়েছে। এছাড়া কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ৪জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। থানায় দাখিলকৃত উভয় পক্ষের তিনটি অভিযোগ তদন্ত চলছে।এ রিপোর্ট লিখা পর্যন্ত এক সপ্তাহেও এফআইআর হয়নি কোন অভিযোগ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com