শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে বসতবাড়িতে সবজি বাগান স্থাপনের জন্য কৃষক – কৃষানীর মাঝে কৃষি উপকরণ বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে বসতবাড়িতে সবজি বাগান স্থাপনের জন্য কৃষক – কৃষানীর মাঝে কৃষি উপকরণ বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বসতবাড়িতে সবজি বাগান স্থাপনের জন্য কৃষক-কৃষানীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের সামনে ২০২৪-২৫ অর্থ বছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় ৩৮ জন কৃষক-কৃষানীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. ওবায়দুল হক, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোখলেছুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আকবর সেলিম, উপসহকারী কৃষি কর্মকর্তা রতন কুমার দেবনাথ ও মো. ফয়সল মিয়া উপস্থিত ছিলেন।
কৃষি উপকরণের মধ্যে ছিল জৈব সার, বীজ, সবজি ও ফলের চারাসহ নেট।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, উক্ত প্রদর্শনী স্থাপনের মাধ্যমে বসতবাড়ির অনাবাদি জমি চাষের আওতায় আসবে। বসতবাড়িতে সবজি বাগান স্থাপন করে পারিবারিক সবজির চাহিদা পূরন করতে পারবে। সারা বছর সবজি আবাদের ফলে পারিবারিক পুষ্টির চাহিদা ও পূরন হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com