শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে বিএনপি’র ইউনিয়ন অফিস ও ফুটবল খেলা উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা শরীফুল আলম

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে বিএনপি’র ইউনিয়ন অফিস ও ফুটবল খেলা উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা শরীফুল আলম
১৮

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ছয়সূতী ইউনিয়ন শাখা ও অঙ্গ সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ডিসেম্বর) বিকালে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে প্রধান কার্যালয় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম.এ হান্নান ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল।
অনুষ্ঠানে প্রবেশের সময় ছয়সূতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নেতা কর্মীরা ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে অনুষ্ঠানে বরণ করে নেন।

পরে ছয়সূতী ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে
ফ্রিজ কাপ ফুটবল ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সদস্য, ঢাকা ইউনাইটেড ক্লাবের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।

অনুষ্ঠানে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com