শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত
১৪

আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদযাপনের অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিশুদের চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানে প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।
এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাকীন মাশরুর খান ও তাঁর সহধর্মিণী নুঝাত তাসনিম দৃষ্টি, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা তথ্য (আপা) কর্মকর্তা শিউলি আক্তার, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজা-ই রাব্বি ও শাকিল আহমেদ।

চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com