শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে বীর কাশিমনগর ফেদউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে বীর কাশিমনগর ফেদউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
১০

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বীর কাশিমনগর ফেদউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের ৮৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত।

অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম.এ হান্নান, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উত্তরাধিকারী ও আজীবন দাতা সদস্য ফজলুল করিম, সালুয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম বকুল।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, জনতা আইডিয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, উপজেলা বিএনপি’র সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম সুমন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট মৌলভী আব্দুল করিম মাষ্টার সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মুহাম্মদ মোশাররফ হুসেন ও অফিস সহকারী মো. অলিউল করিম।

ধারা বর্ণনায় ছিলেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাহবুবুর রহমান, সহকারী গ্রন্থাগারিক মো. আসাদুল করিম ও সালুয়া ইউনিয়নের কাজী মো. আমান উল্লাহ।অনুষ্ঠানের প্রধান আর্কষণ ছিল স্কাউট ও গার্লস গাইডদের শারীরিক কসরত, দৌড় প্রতিযোগিতা, গোলক নিক্ষেপ, চাতকি নিক্ষেপ, মোরগের লড়াই, মিউজিক্যাল চেয়ার, পুকুর পাড়, সতিনের ছেলে কেউ নেয়না কোলে, দড়ি লাফ, যেমন খুশি তেমন সাজ, বিশেষ ডিসপ্লে ও নৃত্য পরিবেশন ইত্যাদি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com