শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বিষয়ে জনসচেতনতামূলক র‍্যালি

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বিষয়ে জনসচেতনতামূলক র‍্যালি
১২

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জো্হরার নেতৃত্বে মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন, জলাশয় পরিষ্কার, পরিচ্ছন্নতা অভিযান/পরিস্কার পরিবেশ বিষয়ে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর (দায়িত্বরত) ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর (দায়িত্বরত) ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন পিপিএম, পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর (দায়িত্বরত) ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর (দায়িত্বরত) ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, পৌরসভার সচিব ও সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আবুল আহসান ভূঁইয়া,কুলিয়ারচর থানার সেকেন্ড অফিসার শুভ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন ও পৌরসভার হিসাব রক্ষক বিধান চন্দ্র দাস প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com