মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ | প্রিন্ট | ১৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১মে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম এপিপি কিশোরগঞ্জ জজ কোর্ট, কনক অটো রাইছ মিলের মালিক শহিদ উদ্দিন বাবুল, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ ও কুলিয়ারচর মিস্ত্রি শ্রমিক সংগঠনের সভাপতি মো. আলফাজ উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com