শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কেশবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন কে জরিমানা

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেশবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন কে জরিমানা
১২

২৩/০৬/২০২৫ ইং কেশবপুর উপজেলার মাইকেল মোড়ে অবস্থিত প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিডিএফ) এর কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ভুয়া বিজ্ঞাপন দিয়ে বিধি বহির্ভূতভাবে বিভিন্ন মেয়াদী কোর্স পরিচালনা করে ছাত্র-ছাত্রীদের সাথে প্রতারণা করার অভিযোগে প্রতিষ্ঠান প্রধানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়েছে।

এ প্রতিষ্ঠানের শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা বিষয়ক পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য বিভাগের অনাপত্তি পত্র রয়েছে। কিন্তু তারা বেআইনিভাবে ডেন্টাল, নার্সিং, আয়ুর্বেদিকসহ আরো অন্যান্য বিষয়ে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছিল। উক্ত প্রতিষ্ঠানকে স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত প্রাথমিক চিকিৎসা বিষয়ক অনাপত্তিপত্রের উপর ভিত্তি করে অতি দ্রুত রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করার এবং অনুমতি ব্যতীত অন্য কোন কোর্স পরিচালনা না করানোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com