শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কেশাইল রিক্সা/ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত

মোঃ সাগর হোসাইন (নওগাঁ) প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ০১ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেশাইল রিক্সা/ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত
১০

আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। এবারের মে দিবসের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মে দিবস।

এর এই ধারাবাহিকথায় নওগাঁ জেলার বদলগাছীর ৫নং কোলা ইউনিয়নের কেশাইল রিক্সা/ভ্যান শ্রমিক ইউনিয়ন যার রেজি নং-রাজ (৩৮৮) এর উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বদলগাছি কৃষকদলের অর্থ সম্পাদক আব্দুর রশিদ,উপস্থিত ছিলেন কেশাইল রিক্সা/ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টাবৃন্দ মোঃ শাহীনুর রহমান শাহীন , শাহীনুর জামান শাহীন, সেলিম আহম্মেদ। উক্ত আলোচনা সভার সভাপতিত্য করেন কেশাইল রিক্সা/ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান চৌঃ মন্জু । উপস্থিত ছিলেন কেশাইল রিক্সা/ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক,
দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার সাংবাদিক সাগর হোসাইন সহ সকল সদস্য বৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com