ইবি প্রতিনিধি: | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | প্রিন্ট | ১১২ বার পঠিত | পড়ুন মিনিটে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক এসএম সুইট বলেছেন,”
জুলাই বিল্পব হয়েছিলো কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে, পরে সেটি এক দফায় রুপান্তরিত হয়, ফলে পতিত স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। শারীরিক প্রতিবন্ধকতা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছাড়া অন্য সব কোটা বাতিল করতে হবে। যদি বাতিল করা না হয়, তাহলে আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এবং প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্লকেড করতে বাধ্য হবো। আজ এবং আগামীকাল সময় আছে প্রয়োজনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করে কোটা প্রথার সমাধান করতে হবে।’
মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন পালিত হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট ও সহ সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের হাতে সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে, প্রশাসন কি আবারও রক্ত দেখতে চাই?’প্রশাসন তুমি কার? কোটা বিলুপ্তিতে আবারও রক্ত দেবো? ‘কাদের স্বার্থ রক্ষায় এখনো কোটা? কোটার জন্য আন্দোলন করে আবারও কোটা কেন? ইত্যাদি প্লেকার্ড দেখা যায়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com