হারুন আহমেদ ,গোয়াইনঘাটঃ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১২২ বার পঠিত | পড়ুন মিনিটে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐত্যহ্যবাহী দারুল হাদীস জামেয়া মুশাহিদিয়া ক্বাসিমুল উলুম খাগাইল মাদ্রাসায় শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ ই জানুয়ারি) বেলা ১১টায় মাদরাসাটির মিলনায়তনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন রনিখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উস্তার আলী মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা ফখরুজ্জামান শিক্ষা শচিব মাওলানা ফরিদ উদ্দিন ফেরদৌস, সহকারী শিক্ষা সচিব মাওলানা আনোয়ার হোসেন সহ মাদরাসাটির অন্য শিক্ষকরা।
শীত বস্ত্র বিতরণ শেষে সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন আমরা সব জনকল্যাণ মূলক কাজ করার চেষ্টা করি। সে ধারাবাহিকতায় আজ কম্বল বিতরণ করা হলো। সামনের দিনেও এমন কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com