শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ক্যাম্পাসে মানববন্ধনে ছাত্রদলের বিশৃঙ্খলা: জবির সংগঠনগুলোর উদ্বেগ

মোঃ হৃদয় জবি প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্যাম্পাসে মানববন্ধনে ছাত্রদলের বিশৃঙ্খলা: জবির সংগঠনগুলোর উদ্বেগ
১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটির শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে জবি ছাত্রদলকর্মী অনিক কুমার দাসের বিশৃঙ্খল ও ঔদ্ধত আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম সংগঠনগুলো।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) একটি যৌথ বিবৃতিতে তাদের এ উদ্বেগের কথা জানায়।বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে হিউম্যান রাইটস সোসাইটির শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে শাখা ছাত্রদলের কর্মী ও মার্কেটিং বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাস কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খলা ও আক্রমণাত্মক আচরণের ঘটনায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করছি। ঐতিহাসিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে এমন ঘটনা ক্যাম্পাসে সংগঠনগুলোর স্বাধীন কার্যক্রম পরিচালনা ও মতামত প্রকাশের অধিকারের প্রতি গুরুতর হুমকি হিসেবে দেখা দিয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার যেকোনো সমাজের প্রগতির মৌলিক শর্ত। এই অধিকারসমূহ বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর অন্তর্ভুক্ত। মানববন্ধনে বাধা প্রদান কেবল মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল নয়, এটি বিশ্ববিদ্যালয় ও দেশের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। এ ছাড়া এটি সংগঠনগুলোকে স্বাধীন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে চিন্তিত করে তোলে।

এ ছাড়া বিবৃতিতে সংগঠনগুলো শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করে।

বিবৃতিতে স্বাক্ষর করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসাইফ ও সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ, জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন, জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত রায় ও সাধারণ সম্পাদক উম্মে রাহনুমা রাদিয়া, জবি সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি তামজিদা ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সভাপতি আলিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার হোসেন, জবি আবৃত্তি সংসদের সভাপতি আতিফ মিসবাহ লগ্ন ও সাধারণ সম্পাদক শিউলি আক্তার, জবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মো. মিনহাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রেজওয়ান কবির, জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আল আরাবি ও সাধারণ সম্পাদক ফয়সাল কবির, বাঁধন জবি ইউনিটের সভাপতি এনামুল হক বিজয় ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জবি চলচ্চিত্র সংসদের সভাপতি আদনান মাহমুদ সৈকত ও সাধারণ সম্পাদক হাসিবুজ্জামন রিক, জবি রঙ্গভূমির সভাপতি ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক আল কাদরী, জবি ফিল্ম ক্লাবের সভাপতি সাদমান শাহরিয়ার ও সাধারণ সম্পাদক মো. সোলায়মান খান, জবি আইটি সোসাইটির সভাপতি মো. রেদওয়ান আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. পারভেজ হোসেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com