মোঃ হৃদয়, জবি প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | ৪০০ বার পঠিত | পড়ুন মিনিটে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সকাল ৮:০০ থেকে বিকেল ৪:০০ পর্যন্ত ক্যাম্পাসে সাউন্ড বক্স ও মাইক বাজানো নিষেধ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার (২০ ই ফেব্রুয়ারী) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ৮:০০ থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত সাউন্ড বক্স/মাইক বাজানো, খেলাধূলাসহ এমন কোন কর্মকান্ড করা যাবে না। যাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, গবেষণা, একাডেমিক কার্যক্রম ও সার্বিক পরিবেশ বিঘ্নিত হয়। এছাড়াও, অন্য সময়ে কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। বিষয়টি নিশ্চিত করতে সকল বিভাগীয় প্রধান ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হলো।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com