শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব
১২

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, বিপদ-দুর্ঘটনা মানুষের জীবনের একটি অংশ। তবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় নাগরিকরা রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে দেশ ও জাতির যেকোনও ক্রান্তিকালে অসহায় ও দুর্গত মানুষের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করেছে। গণমানুষের জন্য আমাদের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে কোতোয়ালি থানা জামায়াতের আয়োজনে ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডের বালুয়ার দিঘী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন।

কোতোয়ালি থানা জামায়াতের আমীর আমির হোছাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, দেওয়ান বাজার ওয়ার্ড আমীর এডভোকেট আনোয়ার সা’দত, সেক্রেটারী শাহকামাল হাসান, ওয়ার্ড জামায়াত নেতা আবদুল মতিন, শেখ আহমদুর রহমান চৌধুরী, নুরু মিয়া, শহীদুল ইসলাম, তাওহীদুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com