শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খাগড়াছড়ির গুইমারাতে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন

দিদারুল হৃদয়   |   সোমবার, ২৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খাগড়াছড়ির গুইমারাতে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন

খাগড়াছড়ি সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত খাগড়াছড়ির গুইমারা উপজেলার বিভিন্ন বন্যাকবলিত  এলাকার অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

সোমবার (২৬ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলার হাফছড়ি ইউনিয়ন পরিষদে ৩৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিরতন করেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নজরুল ইসলাম ও গুইমারা উপজেলার নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

এসময় সবাইকে ১০ কেজী করে চাউল বিতরন করা হয়। এই সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: ইউসুফ সহ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেত্রীবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্ধরা।

ত্রান নিতে আসা খাদিজা বেগম বলেন, ‘ এই ১ম আমি সরকারি কোন খাদ্য সামগ্রী সহায়তা পেলাম। খুব কষ্টে দিন কাটছিল। ত্রাণ পেয়ে ভালো লাগছে। প্রধান অতিথির বক্তব্য খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘জেলা প্রশাসক সব সময় মানুষের সেবায় কাজ করে।

আমাদের মাননীয় প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই ধারাবাহিকতা যতদিন বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com