শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খাগড়াছড়ি’র গুইমারাতে সেনা অভিযানে ৫০ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি:   |   শুক্রবার, ২৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খাগড়াছড়ি’র গুইমারাতে সেনা অভিযানে ৫০ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ
১২

খাগড়াছড়ি’র গুইমারাতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে অন্তত ৫০ লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে। বৃহস্পতিবার রাতে সিন্দুকছড়ি জোনের

আওতাধীন রামগড় উপজেলার থলিবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে জমানো ৩৫০০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করে সেনাবাহিনী। যার আনুমানিক বাজার মূল্য অন্তত ৫০ লক্ষ টাকা।শুক্রবার দুপুরে জব্দকৃত এসব কাঠ জালিয়াপাড়া বন বিভাগে নিকট হস্তান্তর করা হয়েছে।
সেনা বাহিনী সূত্র থেকে জানা যায়, অবৈধ কাঠ পাচার রোধে সেনা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, একটি প্রভাবশালী চক্র প্রতিনিয়ত রাতের আঁধারে বন বিভাগ ও প্রশাসনের চক্ষু ফাকি দিয়ে অবৈধ ভাবে বিভিন্ন প্রজাতির কাঠ এবং ইট ভাটায়পোড়ানোর জন্য লাকড়ি পাচার করে আসছে। তাদের দৌরাত্ব কমাতে এবং বনজ সম্পদ রক্ষার্থে সেনা বাহিনীর এমন অভিযান পরিচালিত হচ্ছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com