চট্টগ্রাম প্রতিনিধি: | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | ২৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর এর সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
বুধবার সকালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ হানিফ এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরুল আল রাফির সঞ্চালনায় উক্ত মিছিল উত্তর সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসিনুর রহমান ছোটন, যুগ্ম আহব্বায়ক আরিফুল ইসলাম ইরফান, যুগ্ম আহব্বায়ক তারেক হোসেন, চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির, আব্দুর রাজ্জাক সাগর সহ বিভিন্ন বর্ষ ও ডিপার্টমেন্টের নেতৃবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com