শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খুন ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি ও জননিরাপত্তার নিশ্চিতের দাবিতে ছাত্র সমাজের বিক্ষোভ সমাবেশ মনিরামপুরে

মাসুদ রায়হান, যশোর জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খুন ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি ও জননিরাপত্তার নিশ্চিতের দাবিতে ছাত্র সমাজের বিক্ষোভ সমাবেশ মনিরামপুরে

যশোরের মণিরামপুরে খুন,ধর্ষণ,ছিনতাই,চাঁদাবাজি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জন-নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় যশোরের মণিরামপুর উপজেলায় খুন,ধর্ষণ,ছিনতাই,চাঁদাবাজির ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জন-নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে সমাবেশ করেছে মণিরামপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১২টায় মণিরামপুর উপজেলা শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের অংশগ্রহণে মণিরামপুর পৌরসভার সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশ শেষ হয়। সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে খুন,ধর্ষণ,ছিনতাই,চাঁদাবাজির ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জন-নিরাপত্তা নিশ্চিতে ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন।

তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে আমরা প্রশাসনের বিভিন্ন স্থাপনা পাহারা দিয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি। কিন্তু প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। নারী সমাজকে ঘর থেকে বের হতে হবে, তাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। বক্তারা বলেন,খুন,ধর্ষণ,ছিনতাই,চাঁদাবাজির মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,হাসাইন ইকবাল সানি,তাজয়ার তাহমিদ,রিয়াদ হোসেন,শরিফ মাহমুদ,নাসিমুল বাড়ি সাইমুম।এছারাও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম সদস্য,তাসনিম হাসান বর্ষা সহ মণিরামপুরের সর্বত্তরের ছাত্র-জনতা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com