শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গণতন্ত্রের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ জহুরুল হক শাহাজাদা

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা :   |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গণতন্ত্রের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ জহুরুল হক শাহাজাদা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, গণতন্ত্রের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। এখন যারা বলে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছি, তারা ভুল বলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে একবারই বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ হয়েছে। দেশ একবারই স্বাধীন হয়, দ্বিতীয়বার কোনো দেশ স্বাধীন হয় না।

সদরপুর উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয়ের লায়ন্স ক্লাব অফ ঢাকা অপরাজিতা গার্ডেন আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির, স্বাস্থ্য পরীক্ষা, চশমা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে চরভদ্রাসন উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সিকদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধনও দেশনেতা তারেক রহমানের ৩১ বাস্তবের উপলক্ষে আয়োজিত সভা অনুষ্ঠান করেন চরভদ্রাসন উপজেলা বিএনপি। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুদ্দুস আলী।

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে শাহজাদা মিয়া বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা থেকেই সংস্কার সৃষ্টি হয়েছে। এখন তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। আপনি ৩১ দফা পড়লেই তার মধ্যে সব সংস্কার পেয়ে যাবেন, আপনাকে আর কোনো কিছু করতে হবে না।

আপনি ৩১ দফা মেনে দেশ পরিচালনা করে দ্রুত নির্বাচন দিন।’তিনি বলেন,  ‘গত ১৭ বছর জনগণ ভোট থেকে বঞ্চিত, তারা ভোটের অধিকার চায়, জনগণ যেন ভোট দিতে পারে আপনি সেই ব্যবস্থা করুণ।’

সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকলেছুর রহমান খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান দুলাল প্রমুখ।

এর আগে সকাল ৯ ঘটিকায় চরভদ্রাসন উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সিকদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধনও দেশনেতা তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের উপলক্ষে আয়োজিত সভা অনুষ্ঠান করেন চরভদ্রাসন উপজেলা বিএনপি। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুদ্দুস আলী।
এ উপলক্ষে সকালে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান মোল্লার বাড়িতে প্রোগ্রাম শেষে খিচুড়ি ভোজের আয়োজন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com