শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে সুজনের মানববন্ধন

আনোয়ার হোসেন   |   শনিবার, ২৪ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে সুজনের মানববন্ধন
১০

শাসনের জন্য নাগরিক (সুজন) ও পিচ ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গাইবান্ধার উদ্যোগে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বেলা ১১ টায় শহরের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী’র সভাপতিত্বে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবীর তনু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক বিপুল কুমার দাস, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক শামীম আহমেদ পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ আলী, দুর্বার নেট ওয়ার্কের সাধারণ সম্পাদক মাজেদা খাতুন, জেলা বারের সদস্য এ্যাড. মোহাম্মদ আলী প্রামাণিক, এ্যাড. ফারুক কবীর, মহিলা পরিষদের লিগ্যাল এইড কমিটির সাধারণ সম্পাদক ইয়াসমিন খাতুন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের নেতা মনির হোসেন সুইট, শিক্ষক অশোক সাহা, সাকোয়াত হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতা অভূতপূর্ব আন্দোলন যেন কোনোভাবেই ভুলন্ডিত না হয়, সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতি আমূল পরিবর্তন। পরমত সহিষ্ণুতার বার্তা ও বৈচিত্র্যতার মাঝে ঐক্যের চেতনা ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশকে সংঘাতহীন ঐক্যের মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশকে নতুনভাবে সংস্কার করে এগিয়ে নিতে হবে। কোনো প্রকার রাজনৈতিক প্রতিহিংসা, কিংবা ব্যক্তি স্বার্থে কারও ওপর হামলা, মামলা, প্রতিষ্ঠান লুটপাট করা যাবে না, কারো ক্ষতিসাধন করা যাবে না। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com