শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় অটো চালক যুবকের মরদেহ উদ্ধার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ২৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় অটো চালক যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি বিল থেকে আরিফুল মন্ডল (১৬) নামে এক অটো চালক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।

রবিবার (২৯ জুন) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।সেই সাথে কাশিমবাজার নামক স্থান থেকে নিহত ওই যুবকের ব্যাটারী বিহীন অটোরিকশাটি পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।

নিহত আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড় গ্রামের শহিদুল মন্ডলের ছেলে।

নিহতের পরিবার জানায়, আরিফুল গতকাল শনিবার বিকেলে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মুঠোফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

রোববার সকালে স্থানীয় লোকজন সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেলে এলাকায় হৈ চৈ পড়ে যায়। খবর পেয়ে আরিফুলের পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে। পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সুন্দরগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা জানান, নিহত আরিফুলের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনা উদঘটনসহ দোষিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com