আনোয়ার হোসেন: | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
আশা জাগানো, জলবায়ু সহনশীলতার গল্প শীর্ষক গাইবান্ধার জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন হয়েছে।
গাইবান্ধার বেসরকারি সংস্থা গন উন্নয়ন কেন্দ্র (জিইউকে) আয়োজনে এবং কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর সহযোগীতায় ৪ থেকে ৬ নভেম্বর/ ২০২৪ ইং তারিখ বিকেল ৩ টা থেকে রাত ৮ টা অবধি আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আলোকচিত্র প্রদর্শনীতে দেশের উত্তর জনপদ তিস্তা, ব্রহ্মপুত্র নদী ও চর এলাকায় জলবায়ু পরিবর্তন এর সাথে সংগ্রাম করে বেঁচে থাকা মানুষজনের আশা জাগানো জীবনযাত্রা নিয়ে তিনদিনব্যাপী বিখ্যাত আলোকচিত্রী সৈকত মজুমদার এর ধারনকৃত আলোকচিত্র প্রদর্শিত হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ ও সাহিত্যিক মাজহারুল মান্নান, কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর ডেপুটি ডিরেক্টর প্রগ্রাম ড: মেরি রশীদ সহ অনেকে।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জিইউকের নির্বাহী প্রধান এম আব্দুস সালাম।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com