শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় অনুষ্ঠিত হলো নাগরিক মঞ্চের বৃক্ষরোপণ পঞ্চম কর্মসূচি

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ২২ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় অনুষ্ঠিত হলো নাগরিক মঞ্চের বৃক্ষরোপণ পঞ্চম কর্মসূচি

গাছ লাগান, পরিবেশ বাঁচান- এ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার নাগরিক মঞ্চ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ মে) শহরের মহাশ্মশান চত্বরে বৃক্ষরোপণ পঞ্চম কর্মসূচি পালন করেছে। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নাগরিক মঞ্চ গাইবান্ধার আহ্বায়ক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, অ্যাডঃ ফারুক কবীর, অ্যাডঃ কুশলাশীষ চক্রবর্তী, অ্যাডঃ মোহাম্মদ আলী, মানবাধিকার কর্মী কাজি আব্দুল খালেক, নাজমা পারভিন, সোমা ইসলাম, মনির হোসেন সুইট, সমাজকর্মী শরিফুল ইসলাম ছানু, আদিবাসী নেতা বিটিশ সরেন, পরিতোষ চক্রবর্তী রিপু, হাসান মাসুদ মাসুম, রাজিয়া রাজ্জাক, রাফসান, দিপন প্রমুখ।

বৃক্ষরোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। সেই সাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com