শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় অন্তঃসত্বা গৃহবধুকে বেধরক মারপিট! থানায় অভিযোগ

পলাশবাড়ী,গাইবান্ধা প্রতিনিধি:   |   রবিবার, ২৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় অন্তঃসত্বা গৃহবধুকে বেধরক মারপিট! থানায় অভিযোগ
১০

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর রোস্তমের মোড় এলাকায় ব্যাটারী ও ইলেকট্রনিক দোকানে ঢুকে ৮মাসের অন্তঃসত্বা জান্নাতি আক্তার নামের এক গৃহবধুকে বেধরক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

ঘটনাটি ঘটেছে ২০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গৃহবধুর স্বামী আনোয়ারুল ইসলামের ব্যাটারী ও ইলেকট্রনিক দোকানে। প্রতিপক্ষের হামলায় আহত স্বামী আনোয়ারুল ইসলামকে রক্ষায় এগিয়ে গেলে মারপিটের শিকার হোন ওই গৃহবধু।পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

দাখিলকৃত অভিযোগ ও সরেজমিনে জানা যায়,জগৎরায় গোপালপুর গ্রামের আনোয়ারুল ইসলামের সাথে ভাটপাড়া গোপালপুর গ্রামের সুলতান মিয়া ও তার অনুসারিদের মাঝে দীর্ঘদিন থেকে মনোমালিন্য চলে আসছিল,বৃহস্পতিবার সন্ধ্যায় সুলতান মিয়া ও তার অনুসারিরা লাঠিসোডা নিয়ে আনোয়ারুলে দোকানে হামলা চালিয়ে আনোয়ারুল ইসলামকে মারপিট করতে থাকে,এ সময় তার স্ত্রী বাধা দিলে তাকে বেধরক মারপিট করে।
আনোয়ারুল ইসলাম জানান,সুলতান মিয়া ও তার লোকেরা আমার ব্যবসা বাণিজ্যের প্রতি ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন থেকেই আমার ক্ষতি করার চেষ্টা করে আসছে,বৃহস্পতিবার আমার উপর হামলা সময় আমার স্ত্রী অন্তঃসত্বা জেনেও তাকে বেধরক মারপিট করে আমি এর বিচার চাই।
আনোয়ারুলের স্ত্রী জান্নাতি আক্তার জানান,সুলতান ও তার লোকেরা প্রায়ই আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি করার চেষ্টা করে আমরা এর বিচার চাই।
এ ঘটনায় আনারুল ইসলাম বাদী হয়ে সুলতান মিয়া,সোহেল মিয়া,শহিদ মিয়াসহ ১৫-১৬ জনের নামে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com